কেশবপুরে অভিনব কায়দায় দুই লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট

0

জি.এম.মিন্টু: কেশবপুরে অভিনব কায়দায় দিনে দুপুরে এবার বাড়ীতে ঢুকে প্রায় ২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। উপজেলার আলতাপোল তালতলা গ্রামের করিমন চালক রুহুল আমিনের বাড়ীতে এই ঘটনাটি ঘটেছে।

রুহুল আমিন এই প্রতিনিধিকে জানান, মঙ্গলবার দুপুর ১ টার দিকে বাথরুমের কথা বলে অজ্ঞাত পরিচয়ের একটি লোক তার বাড়ীতে প্রবেশ করে। এসময় তার ছোট মেয়ে ছাড়া বাড়ীতে আর কেউ ছিলনা। সেই সুযোগে ঐ চত্রের সদস্য ঘরের পিছনের জানেলা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় ঘরের আলমারী ও শোকেছের তালা ভেঙ্গে নগদ ২ হাজার টাকা, স্বর্নের চেইন, আংটি, কানের দুল, রোপার চেইন, পায়ের মল ও ঘরের দাবি আসবাবপাত্রসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান, ঐ সময় তার বাড়ীর সামনে মটরসাইলে হেলমেড পরা ২ জন ও বাড়ীর অদুরে আরেকটি মটরসাইকেলে ৩ জন অপরিচিত লোক দাড়িয়ে থাকতে দেখেছে প্রতিবেশীরা। রুহুল আমিনের বাড়ীতে চুরির পর থেকে ঐ এলাকার মানুষের মধ্যে এক ধরনের চুরি আতংক বিরাজ করছে।