দেশে করোনায় আজও ১১৪ জনের মৃত্যু

0

বাংলাদেশ প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৬৬ জন। এর আগে গতকাল মঙ্গলবারও দেশে করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছিল। আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।