সোনারগাঁওয়ে নাতিনের বিয়েতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো দুই নানি

0

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের জেলা সোনারগাঁও উপজেলা মেঘনা পিরোজপুর ইউপি কার্যালয়ের সাথে শুকতারা পেক্সেটাল পাম্পের পাশাপাশি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় দুইজন বৃদ্ধা মহিলা গাড়ি চাপায় নিহত হয়েছেন।

গতকাল ২৮ আগস্ট শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে কাঁচপুর থানার হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন, আব্দুল বারেকের স্ত্রী আমেলা বেগম ও ফজলুর রহমানের স্ত্রী নুর জাহান তারা দুজন’ই কুমিল্লা জেলা মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আলী মিয়ার মেয়ে সিনথিয়া এর সাথে সোনারগাঁও উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে আল আমিন এর সঙ্গে বিবাহ হয়। সেই সুবাদে নতুন বউয়ের সাথে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । নতুন জামাইকে নিয়ে বাড়ি ফেরা হলোনা দুই নানির। কাঁচপুর থানার হাইওয়ে পুলিশ কর্মকর্তা এস এম হাসান জানান, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।