কেশবপুরে র‌্যাবের হাতে যুবলীগ নেতাসহ আটক ৩, ইয়াবা উদ্ধার

0

জি.এম.মিন্টু: কেশবপুরে র‌্যাবের হাতে যুবলীগ নেতাসহ ৩ জন আটক হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা র‌্যাব-০৬ এর সদস্যদের পৃথক অভিযানে তারা আটক হয়।

এসময় র‌্যাব সদস্যরা আটক ৩ ব্যক্তির কাছ থেকে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব সদস্যরা আটককৃতদেরকে কেশবপুর থানায় সোপর্দ করলে ঐ দিন তাদেরকে যশোর আদালতে প্রেরন করে পুলিশ। র‌্যাবের হাতে আটককৃতরা হলো- কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক পৌর শহরের আলতাপোল গ্রামের শাহাদাৎ হোসেন, পৌর শহরের বাজিতপুর গ্রামের ছাত্রলীগ নেতা নজরুল ও মজিদপুর গ্রামের আকাশ দাস। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দীন জানান, মাদক মামলায় আটক ৩ জনকে বৃহস্পবিার যশোর আদালতে প্রেরন করা হয়েছে।