মুলাদীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় মুলাদী বন্দরে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন দোকান থেকে ৩৪হাজার ৫০০টাকা জরিমান করেন। এসময় কর্মকর্তারা জাতীয় ভোক্তা অধিকার রক্ষার জন্য দোকানে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, সহকারী পরিচালক শাহ হোসাইন মিয়া, সহকারী পরিচালক সুমি রানী মিত্র, মুলাদী উপজেলা স্যানেটারি পরিদর্শক জাহানারা বেগম।