সংখ্যালঘুদের উপর হামলা প্রতিরোধে করনীয় বিষয়ে উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

0

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মের উপর আঘাত, মন্দির ভাংচুর, হামলা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আইন শৃংখলা কমিটির বিশেষ সভা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে মুসলিম আলেম সমাজের প্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও সমাজের প্রতিনিধিত্বকারীদের নিয়ে সভা হয় । সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ( উল্লাপাড়া সার্কেল ) মাহফুজ হোসেন ,সহকারী কমিশনার ( ভূমি) ইশরাত জাহান , , মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত কুমার নন্দী প্রমুখ ।