সোনারগাঁওয়ে প্রতিক বরাদ্দের আগেই আচরণ বিধি লঙ্গন

0

গিয়াস কামাল: সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবির ও মাহবুবুর রহমান বাবুল এর বিরুদ্ধে আচারন বিধি লঙ্ঘন করে উঠান বৈঠক ও প্রচার-প্রচারনা ও মত বিনিময় সভার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে মাহবুবুর রহমান বাবুলকে আচরনবিধি লঙ্গনের দায়ের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহন ২৮ নভেম্বর।

নিবার্চনী তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ১১ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্ধ ১২ নভেম্বর। প্রতিকবরাদ্দের পর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনায় নামার কথা। কিন্তু উপজেলার জামপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় নৌকার প্রার্থী হুমায়ুন মিয়া নির্বাচনী আচারন বিধি ভঙ্গ করে জামপুর কোবাগা এলাকায় বিশাল সমাবেশ করে মত বিনিময় সভা করেছেন। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আবু জাফর চৈাধুরী বিরু, বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান মঞ্জুু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ অন্যান গণ্যমান ব্যক্তিবর্গরা। এ ব্যাপারে জামপুর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হুমায়ুন কবিরকে আচারন বিধি লঙ্ঘনের ব্যাপারে জানতে চাইলে তিনি এ ব্যপারে কোন উত্তর দিতে অসম্মতি জানান। অপর দিকে উপজেলার বারদী ইউনিয়নের দৌলরদী গ্রামে গত সোমবার প্রতীক বরাদ্দের আগেই বিশাল প্যান্ডেল করে নির্বাচনী সভা করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান বাবুল। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য দেন। এ ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে উপজেলার বারদী ইউনিয়নের নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম তাকে কারণ দর্শানো নোটিশ দেন। নোটিশে ৩ দিনের মধ্যে জবাব চাওয়া হয়। নোটিশে বলা হয়, নির্বাচনের প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী, তাহার পক্ষে রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচার শুরু করতে পারবেন না। তিনি নির্বাচনী সভায় করায় ইউপি নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার ইফসুফ উর রহমান এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নির্বাচনী আচরণ বি‌ধিমালা ২০১৬-এর বি‌ধি ৫ অনুযায়ী প্রতীক বরা‌দ্দের পূর্বে কোন প্রার্থী নির্বাচনী কোন প্রচার কর‌তে পার‌বেন না‌। যা ম‌নোনয়নপত্র বাছাই‌য়ের সময় বার বার ব‌লে দেওয়া হ‌য়ে‌ছে। এর প‌রেও তারা প্রচারনা করে ক‌রে আচরণ বি‌ধি লঙ্ঘন করে‌ছেন। আগামী ৩ দিনের রিটা‌র্নিং অ‌ফিসারের কার্যাল‌য়ে হা‌জির হ‌য়ে লি‌খিতভাবে কারণ ব্যাখ্যা করার জন্য বলা হ‌য়ে‌ছে। তা না হ‌লে শা‌স্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।‌