লক্ষ্মীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

0

তাবারক হোসেন আজাদ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লক্ষ্মীপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির ( ২০২২-২০২৪) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিন ব্যাপি উৎসব মুখর পরিবেশে সকাল ৯টায় ৪৯ তম বার্ষিক সাধারণ সভা ও সকাল সাড়ে দশটায় ভোট শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ ।

এ নির্বাচনে ৪ জন ভাইস-চেয়ারম্যান প্রার্থী ও ৭ জন কার্যনির্বাহী সদস্য প্রার্থী অংশগ্রহণ করেন । এছাড়া সেক্রেটারী পদে বিনাপ্রতিদ্ধন্ধিতায় আগেই নির্বাচিত হন মোঃ ইসমাইল হোসেন ফারুক।

ভাইস-চেয়ারম্যান পদে এডভোকেট জসিম উদ্দিন ২৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী ফরিদা ইয়াসমিন লিকা পেয়েছেন ১৭৩ ভোট ।

অন্যদিকে সদস্য পদে মো. আকতার হোসেন সাগর ৩৯১, মো. মিজানুর রহমান হিরন ৩৭০, মো. জহিরুল আলম শিমুল ৩৪৪, মো. মামুনুর রশিদ ৩৩১ ও সেলিম উদ্দিন নিজামী ৩১৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন । মোট ১০২৬ ভোটের মধ্যে ৫০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচতরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং পদাধিকার বলে জেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহজাহান চেয়ারম্যান পদে রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, নির্বাচন কমিশন লক্ষ্মীপুর কোর্টের সিনিয়র আইনজীবী এড. আজগর হোসেন মাহমুদ ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিট অফিসার নাসরিন আক্তার।