জয়নাল আবেদীন: গত ৪ ডিসেম্বর ছিলো রংপুরের ১শ১৬ বছরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর রংপুর বিভাগীয় সম্মেলন। রবীন্দ্রনাথের বঙ্গীয় সাহিত্য পরিষৎ এর একমাত্র শাখা যা রবীন্দ্রনাথ নিজে অনুমোদন দিয়ে গ্যাছেন তা এই রঙ্গপুর সাহিত্য পরিষৎ।
এই পরিষৎ এর সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহামান্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম। অনেক সুধী গুণীজনের মাঝে রংপুর বধির সংঘের সাধারণ সম্পাদক বধির মিজানুর রহমানও ছিলেন। মিজানুর রহমান সার্বক্ষণিক বধিরদের কল্যাণের জন্য নিবেদিত হয়ে অক্লান্ত পরিশ্রম করছেন। নিজের চরম আর্থিক দুরবস্থার মধ্যেও রংপুরের বধির সংঘকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়েছেন। বধিররা সাধারণত খুবই পরিশ্রমী, বিশ্বস্ত ও বুদ্ধিমান হয়। মিজানুর রহমানও শিক্ষিত এবং একজন অটোমাবাইল মেকানিক। কয়েকবছর আগে তাঁর কাঁধে একটি ট্রাকের ইঞ্জিন পরে সে প্রায় পঙ্গু হয়ে যায়। অনেক চিকিৎসার পর এখন চলতে পারে। কিন্তু ভারী কাজের সক্ষমতা হারিয়ে ফেলেছে। এই অবস্থায় একটি সাইকেলে সারাদিন বধিরদের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকে। তাঁদের কল্যাণের দাবীগুলো তুলে ধরে। তাঁর স্বপ্ন একটি বধিরদের প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুল। বধিররা ভিক্ষা নয় কাজ চায় ।সরকারি একটি জমি বরাদ্দ বা কোনো দানশীল যদি জমির ব্যবস্থা করে দেন তাহলে সকলের সহযোগিতা ও জাতীয় বধির সংঘের সাহায্যে একটি কার্যকরি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। রংপুরের বধিররা খুবই সংগঠিত। মুহুর্তেই তাঁরা একত্রিত হতে পারে এবং মতের ভীষণ মিল। এই মিজানুর রহমানের স্বপ্ন ছিলো বিচারপতির সাথে ছবি তোলা ।সাহিত্য সম্মেলন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি এম ইনায়েতুর রহিমের সাথে আয়োজক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, জোবাইদুল ইসলাম বুলেট সহ অন্যান্যরা পরিচয় করিয়ে দেওয়ার সাথে- সাথেই তাঁকে অত্যন্ত স্নেহ ও সম্মানের সাথে বিচারপতি তাকে কাছে টেনে নেন ও ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন। সৌখীন আলোকচিত্রি জোবাইদুল ইসলাম ক্যামেরায় সেই আন্তরিকতার স্মৃতি বন্দি করে রাখেন। মিজান এই আন্তরিকতা আর সম্মানে আবেগে আপ্লূত হয়ে পরে। মিজান একজন বলিষ্ঠ সংগঠক। তাঁর একমাত্র ছেলে নইমকে মানবিক গুণের উচ্চ শিক্ষিত দেখতে চায়। কিন্তু আর্থিক অনটনে প্রায়ই হতাশায় ডুবে যায়। নইম ৭ম শ্রেণির মেধাবী ছাত্র। ভালো ক্রিকেট খেলে। মিজানের স্ত্রীও বধির। আমরা চাই মিজানের স্বপ্ন বাস্তবায়িত হোক। তাঁর প্রশিক্ষণ কেন্দ্র ও স্কুল এবং ছেলে শিক্ষিত হোক। আসুন তাঁর পাশে সবাই দাঁড়াই।

