মধ্যনগরে মনোনয়ন ফরম জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী শফিক

0

আহম্মদ কবির: আগামী ৫,জানুয়ারি অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচন।এ নির্বাচনে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিলেন,আওয়ামীগ নেতা শফিকুল ইসলাম শফিক।

বুধবার (০৮ডিসেম্বর)দুপুরে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার ও সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লবের কার্যালয়ে,স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় তার সহযোগী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার সামর্থ্য অনুযায়ী ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে আছি।মহামারি করোনার সময় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের খাদ্য সহায়তা সহ স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী দিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছি।সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।