রংপুর মহানগর মহিলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

0

জয়নাল আবেদীন: রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডেও দরিদ্র নারী কর্মিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

নগরীর বেতপট্টিস্থ রংপুর মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যার নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের শতাধিক দরিদ্র এবং দুঃস্থ কর্মিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পদাক আলেয়া খাতুন লাভলী, যুব ও ক্রীড়া সম্পাদক খায়রুল কবির চাঁদ, রংপুর মহনগর মহিলা আয়ামীলীগের সহ সভাপতি মাজেদা বেগম, সাংগঠনিক সম্পাদক লৎফুন নাহার লেবু, প্রচার সম্পাদক নাজনিন রহমান, সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।