রংপুরের ছয় এমপির সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

0
রংপুরের ছয় এমপির সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

জয়নাল আবেদীন: রংপুরের ছয়টি সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

সভায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন, শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরী, সড়ক-রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনসম্পদ রপ্তানী, কর্মমূখী শিক্ষার সম্প্রসারণ, শ্যামাসুন্দরী খাল, কেডি খালের উন্নয়ন, কৃষিকে এগিয়ে নিতে আধুনিক কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ, কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ, সংরক্ষণাগার স্থাপন, কৃষিপণ্য রপ্তানী, সরকারী শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি করা, আইটি খাতকে এগিয়ে নেয়া, পীরগঞ্জের কয়লা উত্তোলন, বিসিক ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন কওে গ্যাস সরবরাহ শুরু করা সহ রংপুরকে এগিয়ে নিতে নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন, রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-২ আসনের এটি এম আজহারুল ইসলাম, রংপুর-৩ আসনের মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৪ আসনের আখতার হোসেন, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী ও রংপুর-৬ আসনের এমপি মাওলানা নুরুল আমিন।

সভায় জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং রংপুরের উন্নয়নে সংসদ সদস্যদের সহযোগিতা চান।