নায়িকা শিমলার প্রেমে ব্যর্থ হয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা!

0

কাগজ প্রতিবেদক: চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী যুবক চিত্রনায়িকা শিমলার প্রেমে ব্যর্থ হয়েই নাকি তিনি এই কাণ্ড ঘটিয়েছেন! এমন তথ্য গণমাধ্যমে এসেছে। সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক গণমাধ্যমকে বলেছেন, নায়িকা শিমলার প্রেমে ব্যর্থ হয়ে সাগর নামে ওই যুবক এ বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, আজ (রবিবার) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে রওনা করে। পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রামের মাঝামাঝি অবস্থায় থাকার সময় সেই যুবক অস্ত্র দেখিয়ে বিমানের পাইলটদের জিম্মি করার চেষ্টা করে। এসময় পাইলটদের বুদ্ধিমত্তায় পরিস্থিতি বদলায় এবং জরুরি অবতরণের পর বিমান যাত্রীরা অক্ষত অবস্থায় বের হয়ে আসে।