শার্শা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বুধবার সন্ধ্যায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবু তাহের, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম স্বর্ণকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মল্যা, প্রচার সম্পাদক আলী আহম্মাদ, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় জাহাঙ্গীর হোসেনর বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা দেশবাসীর ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

