তাহিরপুর সীমান্তে রাস্তাঘাট ভাঙন রোধে বিজিবির উদ্যোগে গাছের চারা রোপণ

0
তাহিরপুর সীমান্তে রাস্তাঘাট ভাঙন রোধে বিজিবির উদ্যোগে গাছের চারা রোপণ

আহম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর সীমান্ত এলাকায়, বর্ষা মৌসুমে স্থানীয় রাস্তাঘাট ভাঙন রোধে বিভিন্ন গাছের চারা রোপন করেছে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আজ রবিবার (৩০জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট এলাকার রজনীলাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পার্শ্ববর্তী চাঁনপুর দারুল হুদা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং চাঁনপুর উচ্চ বিদ্যালয়ের নিকটবর্তী রাস্তায় আমলকি, জাম, তেঁতুল, কদম ও কড়াই ইত্যাদি গাছের চারা রোপন করা হয় ।
এসময় সুনামগঞ্জ ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মুহাম্মদ মুস্তাহিদ, টেকেরঘাট ও চাঁনপুর বিওপি কমান্ডার, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্কুল-মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী এবং স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন। রোপনকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা লক্ষ্যে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়।