সংরক্ষিত মহিলা সাংসদ রুশেমা বেগমের ইন্তেকাল

0
রুশেমা বেগম

কাগজ প্রতিনিধি: ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুশেমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। রুশেমা বেগম পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

তিনি ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। রুশেমা বেগমের স্বামী ইমাম উদ্দিন আহমাদ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

বাদ আছর ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মরহুমার জানাজা শেষে কমলাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমেবেদনা জানিয়েছে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।