এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের দ্বিতীয় বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জেলে উদ্ধার হলেও রবিউল (২২) ও রাজা মিয়া (৩৫) নামের দুই জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের জন্য রোববার সকাল থেকে একাধিক মাছ ধরা ট্রলার সাগরে যাত্রা করেছে বলে জেলেরা জানিয়েছেন। নিখোঁজ জেলে রবিউল গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মো. শাজাহান মিয়ার ছেলে ও রাজা মিয়া একই গ্রামের আরশেদ প্যাদার ছেলে। মহিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সহ-সভাপতি অব্বাস উদ্দিন হাওলাদার জানান, শনিবার শেষ বিকালে সাগরে মাছ শিকার শেষে মৎস্য বন্দরে ফেরার পথে
হঠাৎ সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। প্রায় কয়েক ঘন্টা সাগরে ভাসার পরা অণ্য মাছ ধরা ট্রলারের জেলেরা ১১ জেলেকে উদ্ধার করলেও দুই জেলের খোঁজ পাওয়া যায়নি।

