নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

0
নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মহিনুল ইসলাম সুজন: নীলফামারী জেলা সদরে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ(৪) ও ইয়ামিন(৩) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(৯ই আগস্ট) দুপুরে খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানান, দোলাপাড়া গ্রামের হোটেল শ্রমিক আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ ও প্রতিবেশী কৃষক হাসান আলীর ছেলে ইয়ামিন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে পুকুরের পানিতে হাবু-ডুবু খেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়রম্যান বদিউজ্জামান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে অবগত করেছেন।