রংপুর রেঞ্জের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্টিত

0
রংপুর রেঞ্জের অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্টিত

জয়নাল আবেদীন: রংপুর বিভাগের জুলাই মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা বৃহস্পতিবার দুপুরে রংপুর ডিআইজির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় রংপুর বিভাগের জুলাই মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।সভায় রংপুর রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে জুলাই মাসে বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ডিআইজি । পুরুস্কার প্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেল সহকারি পুলিশ সুপার মাহফুজার রহমান, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর দিনাজপুর কোতোয়ালি আব্দুস ছোবহান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে রংপুর জেলার মিঠাপুকুর থানার এসআই এমএ ফারুক, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী থানার এসআই তুহিন মিয়া, শ্রেষ্ঠ এএসআই হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ শওকত আলী সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে কুড়িগ্রাম ট্রাফিক ইউনিটের জাহিদ সরোয়ার, শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান এবং শ্রেষ্ঠ জেলা হিসেবে রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম পুরষ্কার গ্রহণ করেন। খুন মামলার রহস্য উদ্ঘাটনের জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানার এসআই এমএ ফারুক, ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনের জন্য গংগাচড়া থানার এসআই আব্দুর ওহাব, অপহরণ মামলার আসামী গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য রংপুর জেলার বদরগঞ্জ থানার এসআই মোসলেম উদ্দিন, সাহসীকতাপূর্ণ কাজের জন্য লালমনিরহাট জেলার আদিতমারী থানার এসআই মিজানুর রহমান ও কালীগঞ্জ থানার কনস্টেবল সহিদুল ইসলামগণ বিশেষ পুরষ্কারে পুরষ্কৃত হন।ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক, আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) মেহেদুল করিম, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার মনিরুজ্জামান, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া ,দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।