কলেজছাত্রী ইয়াসমিন হত্যার বিচারের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন

0
কলেজছাত্রী ইয়াসমিন হত্যার বিচারের দাবীতে নেত্রকোনায় মানববন্ধন

হুমায়ুন কবির: নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্রী ইয়াসমিন(২৪) কে ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব্বন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৮আগস্ট) বনুয়াপাড়া কলেজের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেয় কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ।
মানব বন্ধনে কলেজের কয়েকশ শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ, প্রভাষক নুরে আলম,রফিকুল ইসলাম,নাজমুল কবীর,শুভ্রত কুমার, স্বাবলম্বীর আব্দুর রাজ্জাজ সহ শিক্ষার্থীরা।

উল্লেখ্য ঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার খামারহাটি গ্রামের খোরশেদ আলমের মেয়ে নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রী কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্রী ইয়াসমিনের (২৪) গত (২১ আগস্ট) ফুফাতো ভাইয়ের সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় পরে ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে দুদিন থাকার পর গত (২৫ অাগস্ট) রবিবার মৃত্যু হয়।