উল্লাপাড়ায় লিখিত পরীক্ষায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১শ২৮ জন

0
উল্লাপাড়ায় লিখিত পরীক্ষায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১শ২৮ জন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার দেড় ঘন্টার লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। পরীক্ষার বিষয় ছিল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্ম জীবনী ও কারাগারের রোজনামচা। স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত টানা দেড় ঘন্টা ৭৫ মার্কের পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম হলে উপস্থিত হয়ে পরীক্ষা অনুষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যপক ইদ্রিস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, ফয়সাল কাদির রুমি প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল শনিবার একই “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা” বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে যুব লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীগণ অংশ নেবে বলে জানা যায়।