অতুল পাল: বাউফলের কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে প্রতিবন্ধী এক শিশু আবদুর রহমান (৩) পানিতে ডুবে মারা গেছে। আজ দুপুর দুইটার দিকে এঘটনা ঘটেছে। তার বাবা দিনমজুর আবদুল কালাম হাওলাদার। এঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। ওই বাড়ির মজিবুর রহমান (৪০) নামের এক ব্যাক্তি জানান, প্রতিবন্ধী আবদুর রহমানের মা নাজমা আক্তার প্রতিদিনের মতো রান্নার কাজে ব্যস্ত ছিল। এ ফাঁকে প্রতিবন্ধী শিশুটি হামাগুঁরী দিয়ে ঘরের বাহিরে চলে যায়। বেলা তিনটার দিকে বাবা আবদুল কালাম বাড়ি এসে রহমানকে ঘরে না দেখে বাড়ির বিভিন্ন ঘরে খোঁজ নিতে থাকেন। কোথাও না পেয়ে ঘরের সাথে পুকুরে দিকে খোঁজ করতে গিয়ে সেখানে রহমানের লাশ ভাসতে দেখেন। ঘটনার পর বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। জানা গেছে, আবদুর রহমান প্রতিবন্ধী হলেও বাড়ির সকলেই তাকে আদর করতো।

