আক্কেলপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

0
আক্কেলপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় তাদেরকে গেফতার করা হয়। থানাসুত্রে জানাগেছে,বুধবার রাতে আক্কেলপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু ওবায়েদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় মৃত বাচ্চু সরদারের পুত্র হাসান সরদার (৩২) ও চাঁপাডাল গ্রামের নুরুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন (২৮) কে ২৩ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই যুবক চিহিৃত মাদক ব্যবসায়ী বলে স্থারীয়রা জানান। আক্কেলপুর থানার (ওসি) আবু ওবায়েদ বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হবে। ছবি আছে।