তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুল তলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ বলছে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছে তারা। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ৪ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকরা হলেন, দত্তপাড়া ইউনিয়নের-দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন (৩৪) ও কড়ইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদরে ছেলে খোরশেদ আলম (৩৬) ।
পুলিশ জানান, বুধবার গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশের টহল দল । দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীন কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এসময় যে কোন বাহিনীর সদস্যদের দুই যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানান তিনি।
চন্দ্রগন্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোলাগুলির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য-সদর হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

