জয়নাল আবেদীন: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার রংপুর জেলা পর্যায়ে ৫ জন নারীকে জয়িতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রংপুর নগরির ধাপ এলাকার সোনিয়া সোবহান, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রংপুর জেলা গংগাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার মোছা শাহানা খাতুন, সফল জননী নারী রংপুর নগরির শালবন মিস্ত্রিপাড়া এলাকার আকতার বানু, নির্যাতনের বিভীষিকাময় মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর বান্দের পাড় এলাকার সুলতানা বেগম এবং সমাজ উন্নয়নে অসমান্য অবদান রেখেছেন যে নারী রংপুর নগরির ধাপ এলাকার ডা: ইয়ামীন আরা হক চন্দনা । বেলা ১১ টায় রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের হাতে সম্মাননা হিসাবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলার সেবক জেলা প্রশাসক মো: আসিব আহসান।‘নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অতিরিক্তি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন , আওয়ামীলীগ নেতা তৌহিদুর রহমান টুটুল, সমাজ কর্মি ফকরুল আনাম বেঞ্জু । এসময় বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবু , সম্মাননা প্রাপ্ত জয়িতাদের পরিবারের সদস্য আত্মীয়স্বজন সহ গণ মাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন ।

