পাঁচবিবিতে ৪২০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

0
পাঁচবিবিতে ৪২০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধরঞ্জী ইউনিয়নের একটি বসত বাড়ী হতে ৪২০ বোতল ফেন্সিডিলসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। থানা সূত্রে জানায়, গতকাল বুধবার রাতে পুলিশের এস আই (নিঃ) মোঃ জাকারিয়া খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরঞ্জী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দক্ষিণ ধরঞ্জী গ্রামের একটি বসত বাড়ী হতে ৪২০ বোতল ফেন্সিডিলসহ ঐ গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রুনা খাতুন (২৮) আটক করেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পাঁচবিবি থানা পুলিশ।