ধামরাইয়ে গাছচাপায় ৫ ইজিবাইক যাত্রী নিহত

0
ধামরাইয়ে গাছচাপায় ৫ ইজিবাইক যাত্রী নিহত

বাংলাদেশ প্রতিবেদক: ধামরাইয়ে বালিকা এলাকায় গাছ কাটার সময় চাপা পড়ে ইজিবাইকের অন্তত ৫ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে।

৫ জন নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আহম্মদ নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, কালামপুর বালিয়া সড়কটির গাছ কেটে নিচ্ছিল একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গাছ কাটার সময় খেয়াল না করাই অনেক বড় একটি গাছ যাত্রীবাহী সিএনজির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৫ জন।