আক্কেলপুরে সড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

0
আক্কেলপুরে সড়কের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় আক্কেলপুর-গোপীনাথপুর সড়কের ভিকনি নামক স্থান থেকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোপীনাথপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য রহিমা বেগম বলেন, আজ সকালে আমি ওই সড়কে হাটার সময় রাস্তার পাশে পানিতে এক বৃদ্ধকে ভাসতে দেখে আমাদের ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। এর পর তিনি পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জোয়ারদার বলেন, অপরিচিত এক বৃদ্ধ রাস্তার পাশে পানিতে উপর হয়ে ভাসছিল। এখন পর্যন্ত তার কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়নি। এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ধারণা করা হচ্ছে লোকটির মিরগি ব্যারাম থাকতে পারে। সে রাতের বেলা ওই স্থানে হয়তবা (পায়খানা/ প্রেসাব করার পর) পানি খরচ করার সময় পরে গিয়ে আর উঠতে পারেনি। লাশটির পড়নের লুঙ্গীর কাঁছায় ৩৫০০ টাকাও ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।