রংপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

0
রংপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

জয়নাল আবেদীন: রংপুর মহানগর পুলিশ পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবককে গ্রেফতার করেছে । তাদের কাছে থেকে ৫শ গ্রাম শুকনো গাঁজা ও ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-নগরীর রামপুরা এলাকার শাহাজান মিয়া ওরফে শাহ আলম ও মাহিগঞ্জের বীরভন্দ্র বালাটারীর শফিকুল ইসলাম। সোমবার দুপুরে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠ সাংবাদিকদের জানান রোববার নগরীর কেল্লাবন্দ এলাকার চৌধুরী আইস্ এ্যান্ড কোল্ড ষ্টোরেজ এর ভিতর থেকে ৫শ গ্রাম শুকনো গাঁজাসহ শাহাজান মিয়া ওরফে শাহ আলমকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ছোট পাল্লা (পরিমাপক যন্ত্র) ও মাদক বিক্রয়ের নগদ অর্থ ২ হাজার ৫শ' টাকা উদ্ধার করা হয়। একই দিন রাতে নগরীর সাতমাথা থেকে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া অভিযানের সময় অপর আসামী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়া একটি মোটরসাইকেল উদ্ধার হয়। উত্তম প্রসাদ আরও জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতয়ালী ও মাহিগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের সহযোগি পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।