টাঙ্গাইলে সেতুর এ্যাপ্রোচ ধসে নদী গর্ভে, যোগোযোগ বিচ্ছিন্ন

0
টাঙ্গাইলে সেতুর এ্যাপ্রোচ ধসে নদী গর্ভে, যোগোযোগ বিচ্ছিন্ন

আব্দুল লতিফ তারুকদার: টাঙ্গাইলের সদর উপজেলায় মগড়া ইউনিয়নের বড় বাসুলিয়ায় লৌহজং নদীর উপর নির্মিত সেতুর (এ্যাপ্রোচ) সংযোগ সড়ক ধসে গিয়ে সেতুর উপর দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। এতে অসুবিধায় পড়েছে বিভিন্ন শ্রেনির মানুষ।

রোববার (২৬ জুলাই) দুপুরে সেতুর এপ্রোচ ধসে পড়ে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ও ওই সড়ক যাতায়াতকারী বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। জানা যায়, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সদর উপজেলার মগড়া ইউনিয়নের বড় বাসালিয়ার লৌহজং নদীর উপর নির্মিত হয় সেতুটি। এটি উপজেলা সদরের মগড়া আর গালা ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপন করেছে সেতু‌টি। স্থানীয়দের অভিযোগ, কর্মকর্তাদের ম্যানেজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান নামমাত্র সেতু‌টির অ্যাপ্রোচের কাজ করেছে। মাত্র দুই তিন বছর আগে নির্মিত সেতুর এ্যাপ্রোচ ধসে যাওয়ার ফলে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসি। টাঙ্গাইল সদর উপজেলা এল‌জিইডি’র প্রকৌশলী হেদায়েত উল্লাহ বলেন, ‘প্রবল পানি স্রোত আর লিকেজের কারণে সেতু‌টির এ্যাপ্রোচ ধসে পড়েছে।