মুলাদী হানাদার মুক্ত দিবস পালিত

0

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে শুরু করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মোহসীন উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক সিকদারসহ উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কমা-ের সদস্যবৃন্দ।

উল্লেখ্য ১৯৭১ সালের ৮ অক্টোবর মুলাদী উপজেলা হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা।