তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের-আদালতে মামলা চলমান। কিন্তু লাঠিয়াল নিয়ে ৪০ শতক জমির ধান রোপন করাসহ তাদের ঘরে তুলে নিয়ে যাচ্ছেন প্রতিপক্ষে র লোকজন। এ ফসল নিয়ে পরিবারের চাহিদা পুরণের স্বপ্ন দেখছিলেন কৃষক ফজল মিয়া। এ ঘটনার প্রতিকারের জন্য জনপ্রতিনিধিসহ সকলের দ্বারে দ্বারে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে নীরবে কাঁদছেন তিনি।
সরেজমিনে রোববার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নের মৌজায় উদমারা গ্রামে দেখা যায় ধান কেটে নিয়ে যাওয়ার সেই জমির চিত্র। এসময় ক্ষতিগ্রস্ত ফজল হক জমির পাশে দাঁড়িয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ওই ইউনিয়নের উদমারা গ্রামের মৌজায় দুই একর জমিতে রোপা আমন ধান আবাদ করেন কৃষক ফজল হক। গত বছর ক্ষেতের ধান তাদের ঘরে গেলেও স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এবার নিয়ে যাচ্ছেন একই এলাকার প্রতিপক্ষ ছফিউল্যাহ গংরা। গত বছরের মার্চ মাসে ইউপি কার্যালয়, থানা, পুলিশ সুপারের কাছে বিচার না পেয়ে মৃত নজির আহাম্মদের ছেলে ছফিউল্যাহ গংদের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন ফজল হক। মামলা চলমান থাকা অবস্থায় ছফিউল্যাহ গংরা প্রভাব খাটিয়ে গত সপ্তাহে ৪০ শতক জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এসময় ফজল হকসহ তার পরিবার বাঁধা দিলে তাকে প্রাণ নাশের হুমকিসহ অশ্লিল ভাষায় গালমন্দ করে ছফিউল্লাহসহ গংরা।
এমন আক্রমণের শিকার হওয়ায় জীবনের ভয়ে জমি থেকে সরে যান তিনি। এ সুযোগে সম্পন্ন ধান কেটে নিয়ে যায় ছফিউল্লাহসহ ও তার অনুসারী আব্দুল আলী, মহর আলী, নিজাম, আক্তার, তসলিমা, খালেক, নাছির আহাম্মদে, রফিক উল্যা, সাচার, সফিক উল্যা আফজ উদ্দিন, ফারুক, বেলাল, আমির হোসনসহ গংরা। এ ঘটনার পর আরও সাত শতক জমির ধান কাটার পায়তারা করছে বলে অভিযোগে উঠে। এ ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ছফিউল্লাহ বলেন, ওই জমিতে আমাদের অংশিদারিত্ব রয়েছে।
ভূক্তভোগি ফজল হক জানান, দক্ষিন চরআবাবিল মৌজার তফসিল বর্ণিত জমি ওয়ারিশ সুত্রে মালিকানা হয়ে ভোগদখল করে আসছি। এ মৌজার কয়েকটি দাগে ফসল উদপাদন করে আসার একপর্যায়ে অন্য প্রতিপক্ষরা অহেতুকভাবে দাবি করে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন।
তিনি আরও বলেন, ছফিউল্যাহ তার দলবল নিয়ে আমাদের জমি দখলে নিয়ে ধান রোপন করে তা আবার কেটে সাবার করে নিয়েছে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা করার করার প্রস্তুতি নিয়েছি।
চরআবাবিল ইউপি সদস্য সিরাজ উল্যাহ বেপারি সাংবাদিকদের বলেন, ফজল হক ও ছফিউল্যাহের পরিবারের মধ্যে কয়েক বছর ধরে জমি নিয়ে ঝামেলা ও মামলা চলমান। কেও কাউকে ছাড় দেয় না। ফজল হক বাদি হয়ে ছফিউল্যাহর বিরুদ্ধে আদালে মামলা করেছেন। তা চলমানও রয়েছে। এরই মাঝে ছফিউল্যাহ ওই জমি তার দাবি করে ধান রোপন ও কেটে নিয়ে যাচ্ছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, উদমারা গ্রামে দুই পক্ষের মধ্যে ধানি জমি নিয়ে আদালতে মামলা চলমান। সেই জমিতে ধান রোপন ও কাটার বিষয়ে কোন পক্ষ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।।

