মাথায় আঘাতের কারণে যুবদল কর্মী শাওনের মৃত্যু হয়েছে: পুলিশ সুপার

0

লিটন মাহমুদ: মাথায় আঘাতের কারণে যুবদল কর্মী শাওনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন।

তিনি আজ ২৮‌শে সেপ্টান্বর ( বুধবার) বেলা ১২ টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে নিহত শাওনের ময়না তদন্ত রিপোর্টের বরাত দিয়ে এ কথা বলেন।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপির কর্মীরা পুলিশের উপর আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তিনি জানান বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিত ভাবে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের উপর বেপরোয়া ইটপাটকেল নিক্ষেপ করে।

শাওনের সকল ধরনের ডাক্তারী চিকিৎসা , সুরতহাল প্রতিবেদন ও ময়না তদন্তে পরিস্কার বুলেটে নয়, মাথার পেছনের দিকে গুরুতর আঘাটে তার মৃত্যু হয়েছে।