রংপুরে বাংলা নববর্ষ উদযাপন

0

জয়নাল আবেদীন: বিভাগীয় নগরি রংপুরে মঙ্গল শোভাযাত্রা আলোচনা গান কবিতা আবৃত্তি ও বৈশাখী লোকজ মেলা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে ।

জেলা প্রশাসনের আয়োজনে সকালে রংপুর টাউন হল চত্তর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় । মঙ্গল শোভাযাত্রাটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুল বটতলায় গিয়ে শেষ হয় । সেখানে আলোচনায় অংশ নেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী ।

এদিকে বর্ষবরণ উপলক্ষে রংপুরের সম্মিলিত সংস্কৃতিক জোট , সাহিত্য একাডেমি সহ বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন দিন ব্যাপি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে নানা অনুষ্ঠানের আয়োজন করে । এছাড়াও রংপুর টাউন হল চত্তরে দিনব্যাপী নারী উদ্যোক্তা সংগঠনের পক্ষ থেকে লোকজ মেলার আয়োজন করা হয় ।