রংপুরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0

জয়নাল আবেদীন: বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামীলীগ সভাপতি এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে ।

বিকেলে নগরির বেতপট্রী জেলা কার্যালয় থেকে এবং লোহাপট্রী এলাকা থেকো মহানগর কার্যালয় থেকে নেতাকর্মীরা র‌্যালি বের করে । র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু চত্তরে জাতির পিতার ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে ।

এরপর জেলা এবং মহানগর দলীয় কার্যালয়ে পৃথক আলোচনা সভার আয়োজন করে । এদিকে দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগরির মডেল মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয় ।