বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রংপুর জেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী হাসনা চৌধুরী আর নেই। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর স্বামী সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, এক ছেলে, পূত্রবধু ও নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার জানাজার নামাজ বুধবার দুপুর ২টায় রংপুর নগরীর আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পরে নুরপুর কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। এর আগে সকাল ১১টায় নগরীর স্টেশন রোডস্থ বাংলাদেশের কমিউনিস্ট পাটি-সিপিবি কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন জানান।
এদিকে হাসনা চৌধুরীর মৃত্যুুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, ব্যবসায়িদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই‘র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরূ বাবু রংপুর প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান হাবু ,বিশিষ্ট লেখক ও গবেষক মোঃ রেজাউল করিম মুকুল, প্রকাশক সাকিল মাসুদ,সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, বাংলাদেশের কমিউনিস্ট পাটি-সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও মহিলা পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ ।
উল্লেখ্য প্রয়াত হাসনা চৌধুরী বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, রংপুর জেলা কমিটির সভাপতি, জেলা সিপিবি’র সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। রংপুর ও জাতীয় পর্যায়ে নারী অধিকার আদায় সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সফল নেত্রী হিসাবে নিজে উৎসর্গ করেছিলেন। তিনি ট্রেড ইউনিয়নের নেত্রী হিসাবে কাজ করেছেন।

