আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এবং পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ জুলাই। নির্বাচনে নৌকার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে একাধিক মারামারির ঘটনাসহ রক্তাক্তরের ঘটেছে।
বহিষ্কার করা হয়েছে বিদ্রোহী তিন চেয়ারম্যান প্রার্থীকে। এদিকে স্থানীয় আওয়ামীলীগে মনোয়নকে কেন্দ্র করে দলীয় কোন্দল সহ বিভক্তি দেখা দিয়েছে।এবার নির্বাচনে বীরবাসিন্দা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক (নৌকা)। এ ইউনিয়নে আরো তিনজন প্রার্থী রয়েছেন।তাঁরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম শিকদার (আনারস), বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি ছোহরাব আলী (মোটরসাইকেল) ও মিতু আক্তার (চশমা)।
এদিকে পারখী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার তোতা (নৌকা)। তিনি কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার (মোটরসাইকেল)। এ ছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হয়েছেন আব্দুস সবুর শামীম (গামছা)। এ নির্বাচনকে কেন্দ্র করে বীরবাসিন্দা ইউনিয়নে একাধিক মারামারি ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী ছোহরাব আলী বলেন, ‘আমার নির্বাচনের প্রধান সমন্বয়ক আরিফুর রহমান লিটনকে (৫০)বুধবার রাতে কুপিয়ে গুরুতর আহত করেছেন নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা।
এ ছাড়া একই ইউনিয়নে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতা শরীফ আহমেদ রাজুসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহতরা বলেন, হামলাকারীরা বর্তমান চেয়ারম্যান ছোহরাবের লোকজন।এর আগে আওয়ামীলীগের লোকজন হামলার করেছিল ছোহরাব চেয়ারম্যানের সহ তার কর্মি সমর্থকদের জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে ।
এলাকায় এমপির এপিএস হীরাকে অবাঞ্ছিত ঘোষনা করেছে। কালিহাতী থানায় এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আলামিন বলেন, রাতেই রকিবুল ইসলাম সুমন বাদী হয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছোহরাব হোসেনকে প্রধান আসামি করে ৪৩ জনের নামের মামলা করেছেন। রিটার্নিং অফিসার মিসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘চারটি অভিযোগ আমরা তদন্ত করছি।’

