এএসটি সাকিলঃ আজ রবিবার ৮ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম
সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা, জাতীয় নির্বাচন, মাদক, শহরের ট্রাফিক ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। সভায় সম্মানিত প্রধান অতিথি মহোদয় জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের কার্যক্রমের সন্তোষ ্প্রকাশ করেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

