মতিহারে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

0

মাসুদ রানা রাব্বানী : রাজশাহী মহানরীতে রাজু আহমেদ (৩৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে দেড়টায় নগরীর মতিহার থানাধীন বুধপাড়া (গনির-ঠালান) রেললাইন বস্তির নিজ শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত্যের স্ত্রী রিয়া খাতুন জানায়, সকালের নাস্তা খেয়ে নিজ শয়নকক্ষে প্রবেশ করে তার স্বামী রাজু আহমেদ। আর তিনি সংসারের কাজে ব্যস্ত ছিলেন। দুপুরে ঘর থেকে বের হচ্ছেনা দেখে তাকে ডাকতে ঘরে গিয়ে দেখেন ঘরের তীরের সাড়ে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে তার স্বামী রাজু। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে মতিহার থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, মঙ্গলবার দুপুরে বুধপাড়া রেললাইন সংলগ্ন বস্তি থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে প্রেরণ করো হয়েছে। ময়না তদন্ত শেষে বুধবার মৃত যুবকের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যপারে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও