চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে থানা আওয়ামী লীগের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ ৬ আসনের এমপি মেরিনা জাহান কবিতা।
এ সময় থানা যুবলীগের সভাপতি খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর সাজ্জাদ সাজ্জাদ হায়দার লিটন, থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী মাস্টার, সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, হাতেম আলী মাস্টার, যুবলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সামনে নির্বাচন তাই সকলের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই। সবাইকে এক হয়ে মাঠে কাজ করে আবারো নৌকার বিজয় ছিনিয়ে নিতে হবে। তবেই দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধরনের উন্নয়নে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

