তাহিরপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ 

0
তাহিরপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ 
তাহিরপুর প্রতিনিধিঃ সম্প্রতি জামাত বিএনপি কর্তৃক পুলিশ হত্যা,কাকরাইল মসজিদ,রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে অগ্নিসংযোগ ও প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর সহ দেশের কর্মরত বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা চত্বরে সমাবেশে মিলিত হয়।
মিছিল শেষে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশারের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,  উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু, সদস্য লুৎফুর রহমান লাকসাব, কালাচাঁন, বালিজুরী ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মিলন তালুকদার, সাধারণ সম্পাদক তুষা মিয়া, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান,  তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, যুবলীগ নেতা জয় রায়, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সসম্পাদক মনিরাজ শাহ প্রমুখ।