আহম্মদ কবিরঃ সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট,প্রতিবেশত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার সংলগ্ন করচ গাছের গোড়া থেকে মাটি সরে যাচ্ছে।এতে শতশত গাছ উপড়ে পড়ার ঝুঁকিতে পড়েছে।স্থানীয়রা বলছেন বর্ষা হলেই টাঙ্গুয়ার হাওর এলাকার প্রতিটি কান্দা পানির নিচে চলে যায়,দীর্ঘদিন পানির নিচে থাকায় ওই কান্দা গুলোর মাটি একেবারেই নরম হয়ে যায়।আর ওই সময়েই টাঙ্গুয়ার হাওর ওয়াচ-টাওয়ার এলাকায় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পায়,প্রতিদিন শতশত পর্যটক ওই করচ গাছের বাগানে পানিতে নেমে গোসল করার নামে হৈ-হুল্লড় করে থাকেন।এতে পর্যটকদের পায়ের আঘাতে করচ গাছের গোড়াসহ আশপাশের মাটি গলে অন্যত্রে চলে যাচ্ছে।যার ফলে ওই করচ বাগানের শতশত গাছ এখন উপড়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
জানাযায় টাঙ্গুয়ার হাওরের একসময়ের ইজারাদার বৃক্ষপ্রেমী জয়নাল আবেদীন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকাসহ হাওরের চারপাশের বেশ কয়েকটি কান্দায় সারিবদ্ধভাবে হাজার হাজার করচের চারা রোপণ করেন।একসময় ওই চারাগুলো বড় হয়ে হাওরের সুন্দর্য্য বৃদ্ধিসহ হাওরের পরিবেশের ভারসাম্য রক্ষা করতো।কিন্তু বর্তমানে হাওরটি অরক্ষিত ও অব্যবস্থাপনার কারনে অস্তিত্ব হারিয়ে ফেলছে।বিলিন হয়ে যাচ্ছে হাওরের চারপাশের কান্দা ও গাছগাছালি।
এ বিষয়ে স্থানীয় গোলাবাড়ি গ্রামের খসরুল আলম জানান টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য হল গাছগাছালি যাহা হাওরের পরিবেশের ভারসাম্য রক্ষাসহ হাওরে ঘুরতে আসা পর্যটকদের আকৃষ্ট করে।কিন্তু ইদানীং দেখতে পাচ্ছি,বর্ষা আসলেই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার সংলগ্ন করচের বাগানে পর্যটকদের ভিড় জমে এখানে পানিতে নেমে হৈ-হুল্লর করে তখন এখানকার মাটি নরব থাকায় পায়ের আঘাতে গাছের গোড়া হতে মাটি সরে যাওয়ায় শতশত গাছ ঝুঁকিতে সামান্য বাতাস আসলেই গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এতে টাঙ্গুয়ার হাওরের পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।এখনো যদি গাছের গোড়ায় মাটি দিয়ে এই এলাকাটি সংরক্ষণ করে রাখা যায় তাহলে টাঙ্গুয়ার হাওরের শতশত গাছ রক্ষা পাবে।
একই এলাকার জয়পুর নতুন হাটির কাউছার আহমদ জানান টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই গাছগুলো রক্ষা করা প্রয়োজন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সহকারি বন সংরক্ষক নাজমুল আলম জানান,আমি আমার রেঞ্জ অফিসার কে পাঠাবো দেখে প্রয়োজনীয় যদি কোন ব্যবস্থা নেওয়া যায় আমরা নিব।উনি জানান পর্যটকরা যদি সচেতন না হয় কি আর করার থাকে।

