জয়নাল আবেদীনঃ আগামী ২ ডিসেম্বর রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সেক্রেটারী এ.এস.এম রওশানুল কাওছার সংগ্রাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রংপুর ইউনিটের হল রুমে সকল আজীবন ও বার্ষিক সদস্যদের উপস্থিতিতে ২ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় রংপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা এবং ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচন” অনুষ্ঠিত হবে। উক্ত সভায় রংপুর ইউনিটের সকল আজীবন ও বার্ষিক সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

