সিংগাইরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ

0
সিংগাইরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ

মুহ.মিজানুর রহমান বাদলঃ মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরন করা হয়েছে। ৩ ঘন্টা পর টাঙ্গাইলের করটিয়া থেকে উদ্ধারের খবর পাওয়া গেছে। তার সাথে থাকা নগদ সাড়ে ৩ লক্ষ টাকাসহ ৮৫ ভরি স্বর্ণালংকারের খোঁজ মেলেনি।
ঘটনাটি ঘটেছে, শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর বাঘুলি বাজারের পাশে।
অপহৃত উজ্জল সাহা(৩৬) উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামে। সে ওই গ্রামের নারায়ন সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর-বাঘুলি বাজারে তার প্রতিষ্ঠান থেকে বাড়ীর উদ্দেশ্য বের হয়ে হ্যালোবাইকে উঠেন। পথিমধ্যে সাদা মাইক্রোবাস তার গতি রোধ করে। পরে পুলিশ পরিচয়ে তাকে গাড়ীতে তুলে নিয়ে যায়।
উজ্জলের ভাগিনা পলাশ সাহা জানান, মামা প্রতিদিনের মতো সন্ধ্যায় জুয়েলারী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে বাঘুলী এলাকার রবিউলের বাড়ী সামনে পৌঁছলে পেছন পিছন দিক থেকে আসা মাইক্রোবাস পুলিশ পরিচয় গতিরোধ করে তুলে নিয়ে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনার পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে একটি ভুয়া পুলিশের ক্যাপ ও উজ্জল সাহার ব্যাগের বেল্ট উদ্ধার করা হয়।। পরে তা শান্তিপুর তদন্ত কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। এদিকে  রাত ১০ দিকে টাঙ্গাইল জেলার করটিয়া এটিএম টেক্সটাইল মিলের পাশে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার লুটে নিয়ে ফেলে রেখে যায়।
শান্তিপুর তদন্ত কেন্দ্রে ইনচার্জ (আইসি) মামুনু-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে আমি সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি, আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবো।
এ ব্যাপারে সিংগাইর থানার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল করটিয়া এটিএম টেক্সটাইল মিলের পাশে রেখে গেছে দুর্বৃত্তরা।