কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বোনের উপর হামলা, আহত-২

0
কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর বোনের উপর হামলা, আহত-২
এ এম মিজানুর রহমান বুলেটঃ  পটুয়াখালী কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমার (৪৩) উপর হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এসময় ভাইস চেয়ারম্যানের সহকারী রায়হানও (২৫) আহত হয়। শনিবার সন্ধ্যায় পৌর শহরের গার্লস স্কুল সড়কে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বড় ভাই আব্দুল্লাহ আল ইসলাম লিটন পটুয়াখালী-৪ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান সীমা জানান, নীলগঞ্জ ইউনিয়ন থেকে সড়কের কাজ দেখে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাস ভবনের উদ্দেশ্যে ফিরছিলেন তিনি। এসময় গার্লস স্কুল সড়কে পৌছলে চলন্ত গাড়ীর উপর নতুন বাজার এলাকার স্বাধীন নামের এক যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। ওই যুবক ও তার পবিারের সঙ্গে আগে কোন বিরোধ না থাকায় তার ভাই স্বতন্ত্র প্রার্থী হওয়া কারনেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ  জানান, হামলাকারী ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।