অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল

0
অবরোধ সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল

বাংলাদেশ প্রতিবেদক: সরকারের পদত্যাগসহ এক দফা ও তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে অবরোধ সমর্থনে মিছিল করেছে বিএনপিসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেন তারা।

জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ফকিরাপুল এলাকায় মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম। আরও অংশ নেন পল্টন, মতিঝিল ও শাজাহানপুর থানা যুবদলের নেতাকর্মীরা। এদিকে অবরোধের সমর্থনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে।

রাজধানীর ধানমন্ডি ইবনে সিনার সামনে থেকে শুরু করে আবাহনী মাঠ পর্যন্ত মিছিল হয়। এতে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর হোসেন।

অপরদিকে, অবরোধ সমর্থনে রাজধানীর রামপুরা থেকে বাড্ডা অভিমুখী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। রাজধানীর রামপুরা ব্রিজ থেকেশুরু হওয়া মিছিলটি মেরুল বাড্ডা গিয়ে রাস্তা অবরুদ্ধ করে। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল।

এতে অংশ নেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন ও আশিক রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমানুল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন। বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম কাউসার, সহ-সভাপতি আলমগীর হোসেন আলম। পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবিদুল ইসলাম খান, কর্মী সিফাত ইবনে আমিন। মুজিব হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ নিরব, যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার। সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আবু জ্বার গিফারী মাহফুজ, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিব। হাতিরঝিল থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান মিরাজ, শাহবাগ থানা ছাত্রদল নেতা মোঃ শামীম আহমেদ।

অন্যদিকে, অবরোধের সমর্থনে মগবাজার এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে অংশ নেন ছাত্রদলের সহ সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, রেহানা আক্তার শিরিন, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক হানিফ আলী, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসান, মোবারক হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি জাফর উল্লাহ, দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজম হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সদস্য ইমরান হাসান। ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাশেদুল আমিন, যুগ্ম সম্পাদক রাহাত হোসেন। তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, রিমু হোসেন, শাহানাজ পারভীন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সম্পাদক আল মিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন হৃদয়, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. শরিফুল ইসলাম রাজা, ছাত্রনেতা ফরিদুল ইসলাম হৃদয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আকরাম আহমেদ, মোহাম্মদপুর ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহমান জিয়া, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা মো. পারভেজ খাঁন, মোহাম্মদপুর থানার ৩২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মো. রাজু, ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মো. শিহাব খাঁন। মহানগর উত্তর ছাত্রদলের ছাত্রনেত্রী উর্মী আক্তার ভূঁইয়া। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নবাব রাব্বি। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আব্দুল্লাহ আল মামুন। বোরহান উদ্দিন কলেজ ছাত্রদলের ছাত্রনেতা আমান উল্লাহ আমান।

অবরোধের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে পরীবাগে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক মো. হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় সাহস, মাসুম বিল্লাহ (এফ এইচ), মো. তরিকুল ইসলাম তারিক, মো. নাছির উদ্দিন শাওন, গাজী মো. সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, আবু হান্নান তালুকদার, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, মাহবুব আলম শাহিন, নূর আলম ভূঁইয়া ইমন।

মুহসীন হল শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক মামুন, দপ্তর সম্পাদক আবুজার গিফারী ইফাত। বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফ খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক বজলুর রহমান বিজয়, প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ। মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, প্রচার সম্পাদক মনোয়ার হোসেন প্রান্ত। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান। সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, প্রচার সম্পাদক সৈয়দ ইয়ানাথ ইসলাম। অমর একুশে হল শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নিপু। ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্দলের প্রচার সম্পাদক মেহেদী হাসান রুমি।