সুনামগঞ্জ-১আসনে ভোটের মাঠে কে কতটা এগিয়ে

0
সুনামগঞ্জ-১আসনে ভোটের মাঠে কে কতটা এগিয়ে

আহম্মদ কবিরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১আসনে,আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত চন্ত্র সরকার।অন্যদিকে বিএনপি ও তাদের মিত্ররা নির্বাচনে না আসার সিদ্ধান্ত অটল থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতা এড়াতে ভোটের আমেজ ধরে রাখতে প্রতিটি আসনে ডামি প্রার্থী রাখার এমন  ঘোষণায়,ভোটের মাঠ ছাড়েননি দলীয় মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সেলিম আহমদ।এই আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ ইঞ্জিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য সেলিম আহমদ ছাড়াও আওয়ামী লীগের জোট শরিক ও অন্যান্য দলের আরো ৬জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ নির্বাচনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটের লড়াইয়ের ফল নিয়ে নানা ক্যারিকেচার ও চুলচেরা বিশ্লেষণ,রয়েছে ভোটের মাঠের লড়াইয়ে কে কতটা এগিয়ে তা নিয়ে আলোচনা সমালোচনা। ইতিমধ্যে সুনামগঞ্জ-১আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে যারা অংশ নেবেন প্রত্যেকেই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় লবিং ও সভাসমাবেশে আওয়ামী লীগের একটি বিশাল অংশ বর্তমান সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর পক্ষে অবস্থান নিলেও।দলীয় মনোনয়ন ঘোষণা করার পরপরই এই অংশটির ভাটা ধরতে শুরু হয়।আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষণা করার পর,বর্তমান সংসদ মনোনয়ন বঞ্চিত হলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে আসবেন বলে ঘোষণা দেন,ওই সময়ে উপস্থিত থাকতে দেখা গেছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিতেন্ত্র তালুকদার পিন্টু,ধর্মপাশা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিছ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি করসহ আওয়ামী লীগের বিশাল একটি অংশ।তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত সরকার এর কয়েকদিনের নির্বাচনী প্রচারনায় আওয়ামী লীগের দলীয় এই অংশটির অনেকেই দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে অবস্থান নিতে দেখা যায়।তবে এদের মধ্যে কেউ কেউ আবার নিস্তব্ধ হতেও দেখা যায়।সুনামগঞ্জ -১জামালগঞ্জ, তাহিরপুর মধ্যনগর ও ধর্মপাশা এলাকার বিভিন্ন জনের তথ্যমতে জানাযায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার কেই দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটে মাঠে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।যদিও সম্প্রতি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করে সহাস্রাধিক বিশাল একটি গাড়ি বহরে শোডাউন দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনী ভোটের মাঠে রয়েছেন এমন জানান দিয়েছিলেন জেলা আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য সেলিম আহমদ।
অন্যদিকে আওয়ামী লীগ যে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তারা সবাই যে শেষ পর্যন্ত নৌকা নিয়ে নির্বাচন করতে পারবেন এমন নয়।আওয়ামী লীগের জোট শরিক ও অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা ও ছাড় দেওয়ার বিষয়টি এখনো ফয়সালা হয়নি।তাই যে কোন আসন আওয়ামী লীগ ছাড়তে পারে এমন আলোচনাও রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মুখে মুখে।জানাযায় এই আসনে আওয়ামী লীগের জোট শরিক ও অন্যান্য দলের মধ্য জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় পার্টি(জাপা)হতে আব্দুল মান্না,বিকল্প ধারা হতে ডাঃরফিকুল ইসলাম চৌধুরী,গণফ্রন্ট হতে জাহানুর রশীদ,সুপ্রীম পার্টি হতে হারিছ মিয়া,বাংলাদেশ কংগ্রেস হতে সালেহ আহমেদ, তৃণমূল বিএনপি হতে আশরাফ আলী।
জানাযায় সুনামগঞ্জ-১সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৬২হাজার ৫৬৫ জন,এই আসনের চারটি উপজেলার মোট ভোটারের প্রায় চল্লিশ শতাংশের বেশি ভোট রয়েছে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ক্ষুদ্র-নৃগোষ্ঠী।আর ভোটারের এই বিশাল অংশটি আওয়ামী লীগের নিজস্ব ভোট ব্যাংক হিসাবে সবসময়েই কাজ করে আসছে।এমন গুঞ্জনেও নির্বাচনী এলাকার সর্বত্রই শুনা যাচ্ছে।জানাযায় সুনামগঞ্জ-১নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় ওই সম্প্রদায়ের ভোটারগন আনন্দে উজ্জীবিত।
এ নয়ে কথা হয় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক পাল এর সাথে উনি জানান আমরা আওয়ামী লীগের লোক নৌকা ছাড়া অন্যকিছু চিন্তা আমাদের মধ্যে কখনো আসেনি।আর রঞ্জিত সরকার হলো আমাদের মতো মানুষের প্রিয়জন সি হিসাবে উনার বিজয় সু-নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
একই এলাকার ইন্দ্রপুর গ্রামের অখিল তালুকদার জানান আমরা নৌকা ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি এইভাবেও তার ব্যতিক্রম নেই।