বৃষ্টিপাত শেষে বাড়বে শীত ; রংপুর ২ মিলিমিটার বৃষ্টি

0
বৃষ্টিপাত শেষে বাড়বে শীত ; রংপুর ২ মিলিমিটার বৃষ্টি

জয়নাল আবেদীনঃ বৃহস্পতিবার ভোর থেকেই রংপুরসহ আশপাশের জেলায় বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার পার হলেই রোদ দেখা দিবে, তবে বৃষ্টিপাত কেটে গেলেই ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই রংপুরসহ দেশের সব জেলায় কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এ অবস্থা আজ রাত হতে কাটতে শুরু করবে। শুক্রবার অধিকাংশ জায়গায় বৃষ্টি কেটে গিয়ে রোদের দেখা মিলবে বলছেন আবহাওয়া অফিস। তবে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। বৃষ্টিপাত কেটে গেলেই ধীরে ধীরে বাড়বে শীতের প্রকোপ। এবার মিগজাউমের কারণে শীত একটু দেরিতে আসছে।

বৃহস্পতিবার রংপুরে তাপমাত্রা ২০.৩, তেতুলিয়া ১৭.৬, রাজারহাট ১৮.২, দিনাজপুর ১৯.৭, সৈয়দপুর ১৯.৬, ডিমলা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি রংপুরে বৃষ্টিপাতের পরিমান ২ এমএম।

রংপুরের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, বৃহস্পতিবার রাত হতে বৃষ্টি কমে শুক্রবার সকাল হতেই রোদ দেখা যাবে। তবে বৃষ্টির পরবর্তী সময়ে শীতের প্রকোপ বাড়বে।