সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা

0
সুনামগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা
আহম্মদ কবিরঃ উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস।
শনিবার(৯ডিসেম্বর)সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে,জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধ আমরা ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস ২০২৩ উপলক্ষে মানববন্ধন,দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রেজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান,দুদক সহকারি পরিচালক ইকবাল হোসেন প্রমুখ।
সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল রব চৌধুরীর সভাপতিত্বে,ও স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান প্রমুখ এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।