এ এম মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র শীতে কাপছে দক্ষিনের জনপদ। ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু হিমেল হাওয়া। আজ সকাল নয়টায় কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রী সেলসিয়াস। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে গভীর সাগরে মাছ শিকাররত জেলেরা। তীব্র শীতে বেড়েছে গরম কাপড়ের কদর।
এদিকে উপজেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা। ডিসেম্বর মাস জুড়ে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

